Tuesday, 17 March 2015

বিদ্রোহের গান গাই

আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

আমি বেদব্যাস, আমি কালিদাস।
আমি কবি হেম, মধু ও বঙ্কিম।
আমার কাব্য রক্ত ধারায়
হয়েছে আজি রক্তিম।
আমি দানব, মানব, দেবতার ত্রাস
আমি পৃথ্বীর মহাভুল।
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

আমি বিদ্রোহী চেঙ্গিস,
আমার খাপখোলা তলোয়ার।
সুজলা সুফলা ধরিত্রীর বুকে
রক্ত ঝরায়েছে বার বার।
আমি চির বিদ্রোহী অশান্ত,
আমি হই নাকো কভু ক্লান্ত।
আমি বিদ্রোহীর জাত, বিদ্রোহী কবি,
দারুণ স্বেচ্ছাচারী।
শত্রুর খুনে রাঙিয়েছি আমার
হিংসা তরবারি।
আমি জিঘাংসায় উন্মাদ,
আমি কৃপাণ ঘুরায়ে ঘুচাবো, সবার রণসাধ।
আমি সংহার, আমি মহাকাল,
আমি পাষাণ-পাথরে ফোটাই ফুল।
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

আমি সাহারার বুকে মরূপ্রান্তরে, ঝঞ্ঝা ভয়ংকর।
আমি ঝঞ্ঝাবিক্ষুব্ধ মরূপথে, রক্ত ঝরাই নিরন্তর।
আমি মিসিসিপি, আমি অ্যামাজন,
ডুবসাঁতারে ভেসে চলি আমি,
আমার গুরুগম্ভীর গর্জন।
আমি নদীবক্ষে কূল ভাঙা ঢেউ,
আমি একূল ওকূল ভাঙি দুইকূল।
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল।
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল।

কবিতার পাতায় বিদ্রোহ আজ,
বিদ্রোহ জীবন খাতার পাতায়।
দিকে দিকে আজ বিদ্রোহ তাই,
আমি বিদ্রোহের গান গাই।






















































Friday, 13 March 2015

ভালোবাসা মরে গেছে

হাজার টাকার ফুলদানিটা
পড়ে গিয়ে যদি ভেঙে যায়।
লক্ষ টাকার ঝাড় বাতিটা
দমকা হাওয়ায় যদি নিভে যায়।

দিনের শেষে লাল সূর্য যদি-
অন্ধকারের বুকে মুখ লুকায়।
তবে মিছেই কেন কাঁদিস ওরে
তুই জীবন নদীর কিনারায়।

সুখের সংসার গড়বো বলে
এলাম এই পৃথিবীতে।
সঙ্গী হলো জীবন সাথী,
জীবনের পথে চলতে।

অহংকারের ঘুর্ণিঝড়ে,
নিভে যায় প্রদীপশিখা।
অন্ধকারে পথ হারায়
তাই মায়াময় মরীচিকা।

জীবন নদীর ঘুর্ণি পাকে
ডুবলো আমার সকল আশা।
মনের কোণে হারিয়ে গেল
মোর প্রিয়তমার ভালবাসা।



























Monday, 9 March 2015

রোদনভরা ফাল্গুনে

ফুল ফুটেছে, মৌ-বনে আজ
এলো না মধুকর।
প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস
ভাঙলো সুখের ঘর।

ছিন্ন গোলাপ কাঁদে পড়িয়া ধূলায়,
ডাকে মধুকরে, আয় কাছে আয়।

নয়নের জলে নদী বয়ে যায়,
নিঃশ্বাসে বহে ঝড়।
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর।

ফুল বাগিচায় ভোরের হাওয়ায়,
ফুটেছে কত ফুল,
অপ-দেবতার অভিশাপে
সব হয়ে গেছে ভুল।

দমকা হাওয়ায় নিভলো প্রদীপ,
ভাঙল ঝড়ে খেলা ঘর।
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর।


কামনার রাঙা গোলাপ
প্রেমের শতদল।
কামনার নদীতে আজ
কানায় কানায় পূর্ণ জল।

যৌবনে রং লেগেছে, তবুও
ব্যথায় ভরা মোর অন্তর।
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর।

ফাগুনের আগুনে পুড়ে গেল অন্তর,
হৃদয়ে আছে জমা বেদনার বালুচর।

মাঝ দরিয়ায় উঠল তুফান,
এলো ঝঞ্ঝা ভয়ংকর।
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর।






























Saturday, 7 March 2015












দোলযাত্রা

পূর্ণিমায় দোলযাত্রা, রঙের বাহার,
হৃদয়ে পুলক জাগে, খুশিতে সবার।
ফুটেছে পলাশ ফুল, লোহিত বরণ,
প্রকৃতির শোভা হেরি, হরষিত মন।

ব্রজধামে হোলি খেলে, ব্রজের নন্দন,
রাই কানু এক সাথে, সঙ্গে গোপীগণ।
রঙে রঙে ব্রজপুরে, ছেয়েছে আকাশ,
আবীর রাঙানো রবি, হাসিছে বাতাস।

কচিকাচা, ছেলে বুড়ো, কিশোর কিশোরী,
সবে মিলে হোলি খেলে, মারে পিচকারী।
হাতে রং, মুখে রং, রং লাগে গায়ে,
ছোটরা আবীর দেয়, বড়োদের পায়ে।

ধন্য পূণ্য দোল যাত্রা, মহা ধূম ধাম।
বর্ষে বর্ষে দোল আসে, নাহিক বিরাম।































Thursday, 5 March 2015












হোলির গান

রঙের ফাগুন,
লাগায় আগুন
যৌবনে।
মৌ-মাছি
উড়ে নাচি,
মৌবনে।
এ ধরায়,
রং ছড়ায়,
গানে গানে।
রং লাগায়,
জং ধরায়,
প্রাণে প্রাণে।
বন পলাশ
ভরে আকাশ
সৌরভে।
নদীর পাড়ে,
বাঁশ ঝাড়ে
সূয্যি ডোবে।
হোলির দিন,
স্বপ্ন রঙিন,
মনে ভাসে।
বছর শেষে,
ফাল্গুন মাসে,
হোলি আসে।


Ø  সবাইকে জানাই দোল পূর্ণিমার
 আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
















Wednesday, 4 March 2015


















হোলি এসেছে

এলো আজি ফাল্গুন,
মন করে গুন গুন,
যৌবনে রং লেগেছে।

হোলি এসেছে ও ভাই,
হোলি এসেছে ।

ফুলের বনে মৌমাছি,
বেড়ায় উড়ে নাচি নাচি,

দোয়েল কোয়েল একসাথে
সুর তুলেছে, ও ভাই-
সুর তুলেছে।

হোলি এসেছে ও ভাই
হোলি এসেছে।

খেলবো হোলি রং লাগাবো
সবার গায়ে আবির দেবো,

খুশিতে সবার মন মেতে উঠেছে
ও ভাই মেতে উঠেছে।
হোলি এসেছে ও ভাই,
হোলি এসেছে।

আজকে এলো হোলির দিন
মনে জাগে স্বপ্ন যে রঙিন,

খেলবো হোলি, রং লাগাবো,
মনে পুলক জেগেছে।

হোলি এসেছে ও ভাই-
হোলি এসেছে।